বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

আদর আজাদের ‘পোড়া অন্তর’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন আদর আজাদ। ‘পোড়া অন্তর’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করবেন বজলুর রাশেদ চৌধুরী। এটি প্রযোজনা করছে কে বি মাল্টিমিডিয়া।

আদর আজাদ বলেন, বেশ কিছুদিন ধরেই পোড়া অন্তর নিয়ে কথা হচ্ছিল। ফাইনালি গতকাল (১৯ অক্টোবর) চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছি। বজলুর রাশেদ চৌধুরী স্যারের পরিচালনায় আশা করছি ভালো একটি কাজ হবে।

পরিচালক বজলুর রাশেদ চৌধুরী বলেন—এখন বেশি বেশি গল্প নির্ভর চলচ্চিত্র প্রয়োজন। যারা অ্যাকশন আর গানকে প্রধান মনে করেন আমি মনে করি তারা ভুল পথের পথিক।

বিষয়টি ব্যাখ্যা করে এ পরিচালক বলেন—গল্পের প্রয়োজনে অ্যাকশন ও গানের সমন্বয় হয়। গান-অ্যাকশনের প্রয়োজনে গল্প নয়। অতীতের বাণিজ্যসফল সিনেমাগুলোর সবই গল্প প্রধান। সে জায়গা থেকেই পোড়া অন্তর পিওর গল্প প্রধান চলচ্চিত্র। আর আদর আজাদ ভালো অভিনয় করে। আশা করছি, দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।

চলচ্চিত্রটিতে আদর আজাদের বিপরীতে অভিনয় করবেন অরিন। আগামী ২২ অক্টোবর থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com