বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

ইউটিউব নিয়ে ব্যস্ত হচ্ছেন সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ইউটিউবের প্রতি ঝুঁকেছেন অনেক তারকাই। এবার তাদের তালিকায় নাম লেখালেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুমাইয়া শিমু। সম্প্রতি তিনি নিজ নামে একটি চ্যানেল খুলেছেন। চলতি সপ্তাহ থেকেই চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

এতে নতুন কনটেন্ট দিয়ে সমৃদ্ধ করার পরিকল্পনা করেছেন তিনি। এ প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘কয়েকদিন আগে চ্যানেলটি চালু করেছি। প্রথম দিকে আমার অভিনীত নাটকগুলো সংগ্রহ করে এতে প্রকাশ করব। এরপর ধীরে ধীরে অন্যান্য কনটেন্টও যুক্ত করব। আমি কিন্তু দেশ-বিদেশে প্রচুর ভ্রমণ করি। যেসব ভ্রমণের ভিডিও আছে সংগ্রহে, সেগুলো পর্যায়ক্রমে চ্যানেলটিতে আপলোড করব। তাছাড়া কাছের মানুষ ও শুভাকাক্সক্ষীরাও উৎসাহ দিয়ে যাচ্ছেন ইউটিউবে আপডেট থাকার জন্য।

এছাড়া মানুষ এখন আর শুধু টিভির অপেক্ষায় থাকে না। তারা বিকল্প মাধ্যম হিসেবে ইউটিউবে ঝুঁকছেন। সব মিলিয়ে শুরু করলাম নতুন অভিযাত্রা। এ বিষয়ে সবার কাছে পরামর্শ চাই, কীভাবে চ্যানেলটিকে জনপ্রিয় করা যায়।’ কয়েক বছর ধরে অভিনয়ে সেভাবে নিয়মিত নন শিমু। বিশেষ করে করোনা শুরু হওয়ার পর থেকে অভিনয়ে একেবারেই অনুপস্থিত এ অভিনেত্রী।

কিন্তু অভিনয়ে না থাকলেও অন্য কাজে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন তিনি। তার প্রতিষ্ঠিত ‘বেটার ফিউচার ফর ওমেন’ নামের একটি উন্নয়নমূলক সংস্থা পরিচালনা করছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com