বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

চঞ্চল-শাওনের গান নিয়ে বিতর্ক, সরিয়ে নিল ইউটিউব

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী শাওনের কণ্ঠে গাওয়া ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের গানটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

ইউটিউব ও ফেইসবুকে গানটি প্রকাশের পরপরই সামজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয় এবং কপিরাইট ইস্যুতে বিতর্কের জন্ম দেয়।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে ‘আমাদের গান’ শিরোনামে লোকজ সংগীত অনুষ্ঠানের তৃতীয় পরিবেশনা হিসেবে মঙ্গলবার ইউটিউব ও ফেইসবুকে মুক্তি পায় গানটি।

অবশেষে কপিরাইট ইস্যুতে গানটি সরিয়ে নিয়েছে ইউটিউব।

বিতর্ক চলছে, ব্যান্ডদল সরলপুরের গান এই ‘সর্বত মঙ্গল রাধে’। কিন্তু চঞ্চল-শাওনের কণ্ঠে গানটি পরিবেশনের সময় সংগৃহীত গান হিসেবে উল্লেখ করা হয়েছে। সরলপুরের ক্রেডিট দেয়া হয়নি। অনুমতিও নেয়া হয়নি ব্যান্ডদলটি থেকে।

বিষয়টি নিয়ে কপিরাইট ইস্যুতে সরলপুরের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান গিস্টারিস্ট তরিকুল ইসলাম তপন অভিযোগ করেন।

ফেসবুকে এক ভিডিও বার্তায় সব মাধ্যম থেকে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডকে গানটি সরিয়ে নেয়ার অনুরোধ জানান তিনি।

তার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই চঞ্চল-শাওনের কণ্ঠের গানটি সরিয়ে নিয়েছে ইউটিউব।

এ বিষয়ে তপন বলেন, এই গানটি আমরা আনরিলিজড ট্র্যাক হিসেবে মুক্তি দিয়েছি। এখনো কোনো অ্যালবামে এটা আমরা দিইনি। তাই আমরা কোনো মতেই চাই না, আমাদের আগে কেউ এই গানটি প্রকাশ করুক।

গানটির শিল্পী তুরিন বলেন, এখনো অনেক পেজ থেকে আইপিডিসির গানটি শেয়ার দেয়া হচ্ছে। আমরা চাই না এই গানটি ছড়িয়ে যাক। তাই সবাইকে আমরা এই গানটি শেয়ার দেয়া থেকে বিরত থাকুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com