বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

চুল কেটে বিপাকে বাপ্পি

বিনোদন ডেস্ক , নগরকন্ঠ.কম : জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি নায়ক শান্ত খানের বিপরীতে নায়িকা হিসেবে তার অভিষেক ঘটেছে। গত ১৭ অক্টোবর তিনি চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

এদিকে চুল কেটে বিপাকে পড়েছেন বাপ্পি চৌধুরী। শেষ পর্যন্ত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি ছেড়ে দিতে হয়েছে তাকে। বাপ্পির স্থানে পরিচালক সাইমন সাদিককে নিয়েছেন। গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমার শুটিংয়ে আগামী ১৫ নভেম্বর অংশ নেবেন সাইমন।

এ প্রসঙ্গে ঝন্টু বলেন, ‘বাপ্পিকে নিয়েছিলাম। সব ঠিক ছিল। কিন্তু বাপ্পি চুল কেটে ফেলায় সংকট তৈরি হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে ওর চুল বড় হবে না। এদিকে শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়ে গেছে, যে কারণে বাপ্পি নিজেই সরে গিয়েছে। এই সিনেমার জন্য এখন সাইমনকে নিয়েছি।’
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com