বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

বিয়ে করলেন নেহা

বিনোদন ডেস্ক , নগরকন্ঠ.কম : বিয়ে করলেন জনপ্রিয় বলিউড প্লেব্যাক গায়িকা নেহা কাক্কর।

শনিবার (২৪ অক্টোবর) দিল্লির একটি গুরুদুয়ারায় গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে নেহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইন্ডিয়া ডটকম এই তথ্য জানিয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেহা ও রোহানপ্রীতের বিয়ের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, আনন্দ কারাজের (শিখ রীতিতে বিয়ে) বিভিন্ন রীতি পালন করছেন এই জুটি। এই সময় তাদের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) এই জুটির মেহেদি ও হলুদ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। একটি ছবিতে দেখা যায়, নেহা তার হাতে মেহেদি দিচ্ছেন। পাশাপাশি হলুদ অনুষ্ঠানের একটি গ্রুপ ছবিও ছিল।

বেশ কিছুদিন থেকেই নেহা ও রোহানপ্রীতের বিয়ের গুঞ্জন উড়ছিল। কিন্তু এটি নিয়ে দ্বিধায় ছিলেন ভক্তরা। তাছাড়া সম্প্রতি রোহান ও নেহার একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। সবাই ধারণা করেন, এটি মিউজিক ভিডিও প্রচারের একটি অংশ। কারণ এর আগে গায়ক-অভিনেতা আদিত্য নারায়ণের সঙ্গে এই গায়িকার বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তী জানা যায় এটি গুঞ্জন ছাড়া কিছুই নয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com