বুধবার, ০৮ Jul ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ময়ূর বেশে সবুজের দেশে পরীমনি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : রাজধানীর পাঁচতারা হোটেল ইন্টার কন্টিনেন্টালের বলরুম ও আশেপাশের সবটুকু জায়গাজুড়ে সবুজ অরণ্য। বলরুমের প্রবেশ মুখে দেখা মিলে প্রাণহীন একটি ময়ূরের। ভেতরেও ময়ূরের পালক দিয়ে সাজানো। আর তাতে খেলা করছে আধো আলো।

শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টা। হুট করেই ময়ূরের আগমন! সবার চোখ তখন বলরুমের গেটে। হোটেলের উপর থেকে ময়ূর বেশে নেমে আসেন চিত্রনায়িকা পরীমনি! সে দৃশ্য দেখে সবার চোখ ছানাবড়া। নিজের জন্মদিনের অনুষ্ঠানে ময়ূর বেশে জ্যোতি ছড়ান পরীমনি।

বরাবরের মতো এবারো জন্মদিনকে ঘিরে এই ব্যতিক্রমী আয়োজন করেন পরীমনি। গতবার প্রজাপতি বেশে হাজির হয়েছিলেন এই নায়িকা।

অন্যান্য বারের মতো এবারো ছিল ড্রেস কোড। প্রকৃতিকে ভালোবেসে এবার সবুজ রং বেছে নেন তিনি। আমন্ত্রিত অতিথিরাও সবুজ পোশাকে হাজির হয়েছিলেন। শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলে জন্মদিনের অনুষ্ঠান। মিডিয়ার ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটেন পরীমনি। এ সময় পরীমনির নানাও উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com