বুধবার, ০৮ Jul ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড অভিনেত্রী মন্দিরা বেদি। ১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি পরিচালক রাজ কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১১ সালে এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় তাদের পুত্র বীর। এরপর আর কোনো সন্তান নেননি মন্দিরা-রাজ।
তবে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, একটি কন্যা সন্তান দত্তক নিবেন মন্দিরা-রাজ। ইচ্ছা অনুযায়ী এ পথে হাঁটতে থাকেন তারা। অবশেষে মন্দিরা বেদি জানালেন ৪ বছর বয়েসি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন তারা। শুধু তাই নয়, মেয়ের ছবিও প্রকাশ করেছেন। মেয়ের নাম রেখেছেন তারা বেদি কৌশল।
ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করে মন্দিরা লিখেছেন—ছোট্ট তারা আমাদের কাছে আশীর্বাদ হয়ে এসেছে। চার বছর বয়েসি তারা তার ভাই বীরের কাছে তারার মতোই। গত ২৮ জুলাই তারা আমাদের পরিবারের অংশ হয়েছে।
অন্যদিকে রাজ কৌশল ইনস্টাগ্রামে লিখেছেন—দশোরার এই উৎসবে আমরা পরিবারের নতুন সদস্যকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। অবশেষে পরিবার পূর্ণ হলো।
নগরকন্ঠ.কম/এআর