বুধবার, ০৮ Jul ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

পাপারাজ্জিদের ক্যামেরায় কারিনার বেবি বাম্প

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে সংসার বেঁধেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। এ দম্পতির ঘর আলো করে আসছে তাদের দ্বিতীয় সন্তান। বেশ কয়েক মাস আগে এ ঘোষণা দেন সাইফ-কারিনা।

এদিকে এ দম্পতিকে ঘিরে পাপারাজ্জিদের কৌতূহলের শেষ নেই। আর তাদের ক্যামেরায় ধরা দিয়েছে কারিনা কাপুরের বেবি বাম্প। যা অন্তর্জালে রীতিমতো ঘুরে বেড়াচ্ছে।

ডিএনএইন্ডিয়া ডটকম জানিয়েছে, কয়েক দিন আগে মুম্বাইয়ে ফিরেছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। রোববার (২৫ অক্টোবর) বিকালে সাইফ-কারিনা তাদের বাড়ির বাইরে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় ক্যামেরাবন্দি হন কারিনা কাপুর।

একাধিক ছবিতে দেখা যায়—মাথার চুল ব্যান্ড দিয়ে বাঁধা, মুখে মাস্ক। আর নীল রঙের ডেনিম শার্ট এবং কালো রঙের ট্রাউজার পরে আছেন কারিনা। আর তাতে স্পষ্টভাবে ফুটে উঠেছে কারিনার বেবি বাম্প।

২০০৭ সালে সাইফ-কারিনা প্রেমের সম্পর্কে জড়ান। ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে প্রেমের কথা জানান সাইফ আলী খান। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com