বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

রাতে জমে উঠে শিল্পীদের আড্ডা…

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বছর জুড়ে শোবিজ অঙ্গনে নানা অনুষ্ঠান লেগেই থাকে। কিন্তু করোনার কারণে দীর্ঘদিন ধরে কোনো অনুষ্ঠান করা সম্ভব হয়ে ওঠছিল না। যে কারণে একসঙ্গে বসে আড্ডা দেওয়ার সুযোগ হয়নি অনেকের।

রোববার (২৫ অক্টোবর) রাজধানী পল্টনের পলওয়েল মার্কেটের বেলাভিস্টা রেস্টুরেন্টে বসেছিল শিল্পীদের আড্ডা।

সন্ধ্যার পর থেকেই শিল্পীরা সেখানে আসতে শুরু করেন। তাদের আসার কারণ হলো সংগীতশিল্পী মাহফুজা মমর জন্মদিন। তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাত ১১টার দিকে জমে উঠে মূল আড্ডা।

মমর জন্মদিনে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান ‘পাগল মন’ খ্যাত গানের নন্দিত শিল্পী দিলরুবা খান, জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী, বেলী আফরোজ, জুয়েল, সপ্নীল সজিব, তামান্না প্রমি, কোরিওগ্রাফার গৌতম সাহা, ইউসুফ, সময়, মডেল বারিশ হক, সোনিয়া খান, আলভী, বিকি, মো. ফাহিম ইসলাম দ্বীপসহ অনেকে।

দিনাজপুরের মেয়ে সংগীতশিল্পী মাহফুজা মম সংগীত ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘বাকির ফসল’, ‘স্বপ্ন’, ‘দাও ভালোবাসা’, ‘আনার কলি’, ‘মন বুঝিস না তুই’, ‘ইচ্ছে’ ইত্যাদি।

এসব গানের পাশাপাশি বেশ কিছু সিনেমায় প্লেব্যাকও করেছেন মম। অডিও, প্লেব্যাক, স্টেজ শোয়ের বাইরে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত মিউজিক্যাল শো করেও শ্রোতাদের মন মাতিয়েছেন এই সংগীত তারকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com