বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার সেই ছোট্ট সরদারের বিয়ে

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড অভিনেতা শাহরুখ খান ও কাজল অভিনীত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’। ১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পায় দারুণ জনপ্রিয় এই সিনেমা।

এতে সরদার নামে ছোট্ট এক বালকের চরিত্রে অভিনয় করেন পারজান দাস্তুর। চলচ্চিত্রটিতে সরকারকে সবসময় আকাশের তারা গণনা করতে দেখা যায়। তার অভিনয় অসংখ্য ভক্তের হৃদয় হরণ করে।

সেই ছোট্ট সরদার অর্থাৎ পারজানের বয়স এখন ২৮ বছর। শুধু তাই নয়, বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তার বিয়ে। কনে তার দীর্ঘ দিনের প্রেমিকা দেলনা শরীফ। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

অন্যদিকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দিয়েছেন পারজান। ছবিতে দেখা যায়—সাগর সৈকতে হাঁটু ভাজে বসে আছেন পারজান। তার সামনে দাঁড়ানো উচ্ছ্বসিত এক নারী। ক্যাপশনে লিখেছেন—এই দিনটি চার বছর আগের, যখন সে আমাকে হ্যাঁ বলেছিল।

‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পারজানের। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— মোহাব্বতে, কহো না প্যায়ার হ্যায়, কাভি খুশি কাভি গাম, হাম তুম প্রভৃতি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com