বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

আমি জন্মদিন পালন করি না

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম :হ্যালো : * দিনটি উদযাপন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে?

** আমি জন্মদিন পালন করি না। তবে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা তাদের উদ্যোগে কেক কাটেন, আনন্দ আয়োজন করেন। সেগুলোতে অংশ নিতে হয়। এবার করোনার কারণে সেসব কর্মসূচিও কমিয়ে আনা হয়েছে।

* প্রতি বছরের মতো এবারও কি ভক্তদের কোনো আয়োজন থাকছে?

** সারা দেশে আমার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী রয়েছে। তারা আমার সাফল্য কিংবা ভালো খবরে আনন্দিত হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব অনুভূতি শেয়ার করেন। তারা কিন্তু এসব করার আগে কিংবা পরে আমার সঙ্গে কোনো যোগাযোগই করেন না। এবারও তারা কী করবে তা আমি আগে থেকে বলতে পারব না। তাদের এ কাজগুলো ভালোই লাগে।

* ছবির শুটিং শুরু করলেন। কাজের পরিবেশ কি নিরাপদ মনে হয়েছে?

** শুটিংয়ে গিয়ে মনে হয়েছে দেশে মনে হয় করোনা নেই। আমি যতক্ষণ সেটে ছিলাম, পরিচালক বেশ নিয়ম মেনেই পরিবেশ নিরাপদ রাখার চেষ্টা করেছেন। উৎসুক মানুষ স্বাস্থ্যবিধি মানেননি। তাই কিছুটা শঙ্কায় ছিলাম। নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হয়।

শাকিব খানের বিপরীতে নতুন ছবিতে অভিনয় করেছেন। এ ছবিটি নিয়ে আশাবাদ কী আপনার?

শাকিব ভাই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরীক্ষিত নায়ক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে আবারও কাজ করে বেশ আনন্দ পেয়েছি। অন্যদিকে অনন্য মামুনও দক্ষ পরিচালক। ‘নবাব এলএলবি’ নামের এ ছবিতে তিনি বেশ বৈচিত্র্য আনার চেষ্টা করছেন। ছবির গল্প ভালো। আমার চরিত্রটিও বেশ পছন্দনীয়। শুটিং এখনও শেষ হয়নি। আমি আরও দুটি গানের শুটিং করব। এখনও তারিখ নির্ধারণ করেননি পরিচালক। তবে শিগগিরই কাজটি নাকি তিনি সম্পন্ন করবেন।

* নতুন ছবিতে অভিনয়ের কথাও শোনা যাচ্ছে?

** নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। তবে এ ব্যাপারে তথ্য দিতে প্রযোজক ও পরিচালকের নিষেধাজ্ঞা আছে। শিগগিরই এর যাবতীয় তথ্য গণমাধ্যমে জানাবেন তারা। নতুন আরও কয়েকটি ছবিতে অভিনয়ের কথা চলছে। সেগুলোর খবরও পর্যায়ক্রমে জানাব।

* আপনার অভিনীত অসমাপ্ত ছবিগুলোর কাজ শুরুর কোনো খবর আছে কি?

** শুটিং অসমাপ্ত কয়েকটি ছবি আছে। এগুলো হল ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ব্লাড’, বদিউল আলম খোকনের ‘হারজিৎ’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’। শুটিং শুরুর ব্যাপারে ছবিগুলোর নির্মাতারা এখনও আমার সঙ্গে যোগাযোগ করেননি। হয়তো অল্প সময়ের মধ্যেই এগুলোর কাজ শুরু হবে।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com