বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডের ‘মার্শাল আর্ট’ হিরো অক্ষয় কুমার এখন সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা ।
অ্যাকশন, রোম্যান্স এবং কমেডি; তিন ক্ষেত্রের ছবিতেই অক্ষয়কে পছন্দ পরিচালকদের।
অনেকেই জানেন না যে, বলিউডের ‘মি. খিলাড়ি’ শুধু ভারতের নয়, তিনি কানাডার নাগরিকও।
কানাডায় তার বাড়ি-গাড়ি রয়েছে। সুযোগ পেলেই ছুটি কাটাতে চলে যান সেই হ্রদের দেশে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, কানাডায় অক্ষয়ের কি কি সম্পত্তি রয়েছে। দেশটিতে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টের পাশাপাশি একটি বিলাসবহুল বাংলোও রয়েছে তার।
তবে এবার এসব সম্পদের সঙ্গে আরও একটি বিষয় যুক্ত হয়েছে বলে জানিয়েছে ফিল্ম ফেয়ার নামক শোবিজভিত্তিক একটি ওয়েবসাইট।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি কানাডার টরেন্টোতে একটি পাহাড় কিনেছেন অক্ষয়। ভ্রমণপিপাসু অক্ষয় সুযোগ পেলেই নিজের দ্বিতীয় দেশ কানাডায় ছুটে যান। সপরিবারে সেখানে সময় কাটাতে পছন্দ করেন। আর কানাডায় আনন্দ্র ভ্রমণে একটু ভিন্নতা আনতে এবার টরোন্টোতে পাহাড় কিনলেন অক্ষয়। তবে কত টাকা দিয়ে পাহাড়টি কিনেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই মুক্তি পাবে অক্ষয় কুমারের ছবি ‘লক্ষ্মী বোম’। এ ছবিতে তিনি একটি অস্বাভাবিক চরিত্রে অভিনয় করেছেন।এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবিতে অক্ষয়ের অভিনয় দেখতে মুখিয়ে আছে সিনেপ্রমীরা।
নগরকন্ঠ.কম/এআর