শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সকালের নাস্তায় কলা-ওটসের পাউরুটি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : সকালের নাস্তায় যা খাবেন তা স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ হতে হবে। সকালের নাস্তায় পাউরুটি খেতে চাইলে কলা-ওটসের পাউরুটি খেতে পারেন।

কলা-ওটসের পাউরুটি ঘরেই তৈরি করতে পারেন। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন-

উপকরণ

তিনটি মাঝারি আকৃতির পাকা কলা, ১/৪ কাপ আনসল্টেড আমন্ড বাটার, ৩ টেবিল চামচ নারিকেল তেল, ১/২ কাপ ব্রাউন সুগার, ২-৩ টেবিল চামচ ম্যাপক সিরাপ, ১/২ চা চামচ লবণ, ৩/৪ কাপ আমন্ড মিল্ক, ১ টেবিল চামচ বেকিং পাউডার, ১ কাপ ময়দা, ১ কাপ ওটস, ১/২ কাপ আখরোট কুঁচি ও ১ চা চামচ ইষ্ট।

যেভাবে তৈরি করবে-

প্রথমেই ওভেন ৩৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় প্রি-হিট করতে হবে এবং মিট লোফের প্যানে পার্যমেন্ট পেপার বিছিয়ে নিতে হবে। একটি বাটিতে ইস্ট পানিতে গুলিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। এর পর পাকা কলাগুলো থেঁতলে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে।

এই মিশ্রণে একে একে নারিকেল তেল, মাখন, ব্রাউন সুগার, ম্যাপল সিরাপ, লবণ ও আমন্ড মিল্ক মিশিয়ে হুইস্ক করতে হবে। কিছুক্ষণ হুইস্ক করার পর এতে বেকিং পাউডার, ময়দা, ওটস ও পরিমাণের অর্ধেক আখরোট কুঁচি যোগ করে পুনরায় মেশাতে হবে।

মিশ্রণটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে মিটলোফ প্যানে ধীরে ধীরে ঢেলে নিতে হবে। প্যানে মিশ্রণটি ভালোভাবে সেট করার জন্য বার দুয়েক ওপর থেকে নিচের দিকে ঝাকি দিতে হবে। সেট হয়ে গেলে ওপরে বাকি আখরোট কুঁচি ছড়িয়ে দিতে হবে।

প্রি-হিটেড ওভেনে এক-দেড় ঘণ্টা বেক করতে হবে। টুথপিকের সাহায্যে পরীক্ষা করে দেখতে হবে পাউরুটির ভেতরের অংশ ভালোভাবে হয়েছে কিনা। হয়ে গেলে ওভেন থেকে বের করে নিতে হবে।

এর পর ১০ মিনিট বাইরে রেখে দেয়ার পর প্যান থেকে পাউরুটি বের করে কেটে নিতে হবে।

ফ্রিজে সংরক্ষণ করলে ৭-১০ দিন পর্যন্ত ভালো থাকবে এই পাউরুটি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com