শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরে তৈরি করুন আপেল সিডার ভিনেগার

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : আপেল সিডার ভিনেগারে শরীরের ক্ষতিকর ব্যাক্টেরিয়া দূর করে। এ ছাড়া ওজন কমানো ও রূপচর্চায় এর ব্যবহার হয়ে থাকে।

এই আপেল সিডার ভিনেগার আপনি ঘরেই তৈরি করতে পারেন।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন-

সিডার ভিনেগার

তিনটি লাল আপেল ভালো করে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিয়ে ছোট টুকরো করে কেটে ফেলুন। বিচি বা বিচির অংশ বাদ দেয়ার প্রয়োজন নেই। একটি পরিষ্কার কাচের বয়াম ধুয়ে রোদে শুকিয়ে নিন।

আপেলের টুকরোগুলো বয়ামে দিয়ে দিন। একদম যেন না ভরে বয়াম। এবার দেড় কাপ পানির মধ্যে ৩ টেবিল চামচ ব্রাউন সুগার গুলে নিন। কাঠের চামচ ব্যবহার করুন।

চিনিমিশ্রিত পানি আপেলের বয়ামে ঢেলে সুতি কাপড় দিয়ে বয়ামের মুখ আটকে দিন। রান্নাঘরের অন্ধকার কোনো স্থানে বয়ামটি রেখে দিন তিন সপ্তাহ। দুদিন পর পর অবশ্যই ঢাকনা খুলে কাঠের চামচ দিয়ে আপেল চেপে দেবেন নিচের দিকে।

তিন সপ্তাহ পর পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিন ভিনেগার। সামান্য ভিনেগার বয়ামে দিয়ে নিচে জমে থাকা অংশটুকু নিয়ে নেবেন অবশ্যই। কাচের বয়ামে আরও সপ্তাহ দুয়েক রেখে তার পর ব্যবহার করুন অর্গানিক আপেল সিডার ভিনেগার।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com