শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পুরুষের বন্ধ্যত্বের সমস্যা কেন বাড়ছে, যা করা জরুরি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : বর্তমান সময়ে নারীদের পাশাপাশি পুরুষের বন্ধ্যত্বের সমস্যা আগের চেয়ে বেড়েছে। স্বাভাবিক জীবনযাত্রায় নিয়ম না মানাসহ বিভিন্ন কারণে এ সমস্যা বাড়ছে।

পুরুষের বন্ধ্যত্বের সমস্যা কেন বাড়ছে

আগের তুলনায় এখন পুরুষের বন্ধ্যত্বের সমস্যা বেড়েছে। মদপান, ধূমপান, অতিরিক্ত ওজন, ব্যায়াম ও হাঁটাচলা না করা, খাবারে ভেজাল, কর্মস্থলে বিষাক্ত পদার্থ থাকলে, বয়স ৪০ পেরিয়ে গেলে, আঁটসাঁট আন্ডারওয়ে পরলে।

এ ছাড়া সন্তান উৎপাদনে অক্ষম হলে অনেকে অবসাদে ভোগেন। সন্তান উৎপাদনের জন্য নির্দিষ্ট পরিমাণে সুস্থ স্বাভাবিক ও গতিশীল শুক্রাণুর প্রয়োজন। শুক্রাণুর অভাবেই সন্তান হতে অসুবিধা হয়।

শুক্রাণুর কাউন্ট কেন কমে যায়?

পুরুষের বয়স বেশি হলে তার শুক্রাণুর পরিমাণ কমে যায় ও ৩০ বা ৩৫ বছর বয়সের মতো সন্তান উৎপাদনের সক্ষমতা থাকে না।

অতিরিক্ত ওজন ও ভুঁড়ি থাকলেও শুক্রাণুর কাউন্ট কমে যেতে পারে। ধূমপান, মদ্যপানসহ অন্যান্য নেশা করলে সন্তান উৎপাদনে সমস্যা সৃষ্টি হতে পারে। এ ছাড়া চোট আঘাত ও কিছু ওষুধ ব্যবহারেও শুক্রাণুর কাউন্ট কমে যেতে পারে।

কী করবেন

মদপান, ধূমপান ত্যাগ করা ও অতিরিক্ত ওজন থাকলে অবশ্যই কমিয়ে ফেলতে হবে এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত। এ ছাড়া ঢিলেঢালা আন্ডারওয়ে পরা ও সঠিক সময়ে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে।

পর্যাপ্ত পানি পান ও ঠিক সময়ে শৌচাগার যাওয়া দরকার। প্রস্রাব চেপে রাখলে সংক্রমণ এবং তার থেকে শুক্রাণুর সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়ে।

নারী-পুরুষ সবারই বন্ধ্যত্বের সমস্যায় চিকিৎসা প্রয়োজন। যত দ্রুত চিকিৎসা শুরু করা যাবে, জটিলতা কম হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com