বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

মুরাদ নূরের সুরে কাজী শুভর নতুন গান ‘ইচ্ছে’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সুরকার মুরাদ নূরের সুরে কণ্ঠ দিলেন অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী কাজী শুভ। সম্প্রতি রাজধানীর লং প্লে রেকর্ডিং স্টুডিওতে নতুন একটি গানের কণ্ঠ দিলেন শুভ।

‘ইচ্ছে’ শিরোনামের গানটি সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি লিখেছেন মোহাম্মদ জসীম উদ্দিন।

ইচ্ছে প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘মুরাদ নূরের সুরে প্রায় পাঁচ বছর পর গান গাইলাম। আমাদের ‘রঙ্গের দুনিয়া’ গানটি বেশ প্রশংসনীয় হয়। এবার হলো আমাদের ‘ইচ্ছে’ সৃষ্টি। আধুনিক কথায় রক মেলোর সমন্বয়ের সুরে গানটি আমার ভীষণ ভালো লেগেছে। একটা স্পেশালিটি খুঁজে পাওয়া যায়। শ্রোতারা আমার আরেকটি কাঙ্খিত গান পেতে যাচ্ছে। ’

ইচ্ছে নিয়ে সুরকার মুরাদ নূর বলেন, ‘এই গানটি আমার বাল্যবন্ধু জসীম উদ্দিনের লেখা। ওর অনুপ্রেরণাই গানটি করা। গান তৈরির পর কাজী শুভকেই কণ্ঠের জন্য পারফেক্ট মনে হলো। তার গলায় গানটি আবেগ অনুভূতির পূর্নতা পেলো। আমার খুব বেছে বেছে কাজ করার মধ্যে ইচ্ছে অন্যতম হবে বলে বিশ্বাস করি। শিগগিরই শ্রোতারা ডিজিটাল মাধ্যমগুলোতে গানটি শুনতে পাবেন। ’

গানটির পরিকল্পক ও সুরকার মুরাদ নূর আরো বলেন, ইচ্ছে’র একটি মিউজিক ভিডিও হচ্ছে। শিগগিরই দেশের খ্যাতনামা অডিও লেবেলের ইউটিউব সহ সকল ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হবে।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com