বুধবার, ০৮ Jul ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

আসছে নতুন তুর্কি ধারাবাহিক ‘ফেরিহা’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : আগামী ১৩ নভেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা এবং রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক ‘ফেরিহা’।

সমাজের নিচুস্তরের স্বপ্নাতুর মানুষের জীবনকে ঘিরে নির্মিত তুরস্কের জনপ্রিয় এ ধারাবাহিক।

মেহমেত, ফেরিহা আর ওমের এই তিন ছেলেমেয়েকে নিয়ে রিযা ও যেহরার সংসার। একটা বিলাসবহুল অ্যামার্টমেন্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে পুরো পরিবার।

এক পরিশ্রমী, সত্ ও নিষ্ঠাবান গৃহকর্মীর গর্ভে জন্ম নেয় ধারাবাহিকটির প্রধান চরিত্র ফেরিহা। এ গল্পের নাম ভূমিকায় নায়িকা ফেরিহা থাকলেও, কোথাও না কোথাও এ যেন তার মা যেহরার গল্প।

যে কিনা ইস্তাম্বুলের ধূলোবালি পরিষ্কার করতে করতে স্বপ্ন দেখে তার তিন ছেলে মেয়ে একদিন মানুষের মত মানুষ হবে। তখন সে এই ধূলোমাখা জীবন থেকে মুক্তি পাবে। যেহরার মত তার বড় দুই ছেলেমেয়েও স্বপ্নবিলাসী।

কিন্তু বাবা মায়ের মত চারিত্রিক দৃঢ়তা তাদের নেই। তাই তারা নিজেদের অজানে্তই জড়িয়ে পড়ে মিথ্যা আর অন্যায়ের জটিল জালে। মেধাবী ছাত্রী ফেরিহা নিজের যোগ্যতায় পড়ার সুযোগ পায় দেশের এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে।

সেই সূত্রে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এমির নামে অভিজাত পরিবারের এক ছেলের সঙ্গে। কিন্তু নিজের অবস্থান ধরে রাখতে, আসল পরিচয় গোপন করে ফেরিহা। আর সেই মিথ্যাই জটিল থেকে জটিলতর করে তোলে ফেরিহার জীবনের প্রতিটি মুহূর্ত।

এদিকে কাকতালীয়ভাবে এমিরেরই গাড়ী চুরির অভিযোগে অভিযুক্ত হয় ফেরিহার ভাই মেহমেত। অতঃপর নতুন করে ঋণের বোঝা চাপে অসহায় বাবা মায়ের ওপর। পরিবারের শত কষ্ট দেখেও, ফেরিহা এনিয়ে এমিরকে কিছুই বলতে পারে না। বলতে পারে না নিজের বাস্তবতার কথা।

এভাবেই ওদের বলা না বলার সংশয় আর সম্মানের সঙ্গে বঁেচে থাকার সংগ্রাম নিয়ে এক অভিনব নাটকীয়তার মধ্য দিয়ে এগিয়ে যায় এ ধারাবাহিকের একেকটি পর্ব।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com