বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

ঐশ্বরিয়ার জন্মদিন ভুলে গিয়েছিলেন অভিষেক

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঐশ্বরিয়া রাই বচ্চনের এবারের জন্মদিন ভুলে গিয়েছিলেন স্মামী অভিষেক বচ্চন। এবার ৪৭ বছরে পা রাখেন এ অভিনেত্রী।

১ নভেম্বর ছিল ঐশ্বরিয়ার জন্মদিন। সারাদিনের পর রাত ১০টায় ফেসবুকে একটি রোমান্টিক ছবি পোস্ট করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। লিখেছেন– ‘হ্যাপি বার্থডে ওয়াইফি।’

সাবেক বিশ্বসুন্দরী ও জনপ্রিয় এই অভিনেত্রী কালজয়ী ছবির তালিকায় জায়গা করে নিয়েছেন। অভিনয় দিয়ে তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়।

ধরা যাক, ‘দেবদাস’ ছবির কথা। মাধুরী ও শাহরুখের সঙ্গে তার এই ছবি এখন কালজয়ী ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।

রেইনকোট’ ছবির রহস্যময় প্রেমের গল্পে তাকে গ্ল্যামারহীন করেও দাবিয়ে রাখা যায়নি। সাধারণ গৃহবধূ হয়েও অভিনয় দিয়ে জাতীয় পুরস্কার জিতিয়েছিলেন তিনি।

ঐশ্বরিয়াকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘ফেনি খান’ ছবিতে। তার বিপরীতে ছিলেন রাজকুমার রাও ও অনিল কাপুর। এর পর তামিল ছবি ‘পন্নিয়েন সেলভানে’তে দেখা যাবে তাকে। ১৯৯৪ সালে বিশ্বসুন্দরী খেতাব জিতে নেয়া ঐশ্বরিয়া ভারতবাসীর হৃদয় জিতে নিয়েছেন তার অভিনয় দিয়ে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com