বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

জন্মদিনে ওজিলের ভালোবাসায় সিক্ত শাহরুখ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সোমবার (২ নভেম্বর) ৫৫ বছরে পা রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ১৯৬৫ সালের আজকের এই দিনে নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

পরিবারকে নিয়ে দুবাই ভ্রমণে রয়েছেন এখন শাহরুখ। জন্মদিনটাও পালন করেছেন সেখানেই।

তবে সোশ্যালমিডিয়ায় জন্মদিনে কোটি ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। আমির খান, সালমান খান, মাধুরী, দীপিকা, কারিনা থেকে শুরু করে বলিউডের নতুন তারকারাও শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

তবে স্বদেশি তারকাদের শুভেচ্ছাবার্তাগুলোর চেয়েও বিশেষ ছিল জার্মান জাতীয় দলের ফুটবল তারকা মেসুত ওজিলের পক্ষ থেকে জানানো শুভেচ্ছা।

গত ২ নভেম্বর নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে শাহরুখের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন ওজিল।

ছবিতে দেখা যায়, শাহরুখের হাতে ওজিল তার আর্সেনালের একটি জার্সি তুলে দিচ্ছেন।

ছবিটির ক্যাপশনে ওজিল লিখেছেন, ‘শুভ জন্মদিন শাহরুখ’।

অবশ্য ওজিলের এই শুভেচ্ছাবার্তায় আনন্দিত হলেও অবাক হওয়ার মতো কিছু দেখছেন না শাহরুখভক্তরা।

কারণ তারা জানেন, জার্মানের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকা শাহরুখ খানের একজন পাড়ভক্ত। এর আগেও শাহরুখের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন ওজিল। এবারও সেই ভালোবাসা প্রকাশে কার্পণ্য করেননি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com