শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফিশ ফ্রাই রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : গরম ভাতের সঙ্গে মাছ ভাজি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। মাছ দিয়ে সুস্বাদু অনেক খাবারই রান্না করা যায়। মাছের একটি মজাদার রেসিপি হচ্ছে– বাহারি ফিশ ফ্রাই।

বিকালের টিফিনে চায়ের সঙ্গে দারুণ জমবে ছাঁকা তেলে ভাজা ফিশ ফ্রাই। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ফিশ ফ্রাই।

উপকরণ

৪টি ভেটকি মাছের পিস, ২ চামচ পাতিলেবুর রস, ১ চিমটে গরম মসলা, ২ চা চামচ আদা-রসুন বাটা, ২ চা চামচ পেঁয়াজ বাটা, ২ চা চামচ কাঁচামরিচ বাটা, ১ চামচ ধনেপাতা বাটা, ২ কাপ ময়দা, ৩টি ডিম, ১ কাপ বিস্কুটের গুঁড়ো, স্বাদমতো লবণ ও পরিমাণমতো তেল।

যেভাবে তৈরি করবেন

প্রথমে ভেটকি মাছের পিসগুলো ধুয়ে নিয়ে তাতে লবণ ও পাতিলেবুর রস মাখিয়ে ২০ মিনিট রেখে দিন। এর পর পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, কাঁচা লংকা ও ধনেপাতা বাটা, গরম মসলা ও দুই চামচ ময়দা ভালোভাবে মিশিয়ে নিন।

এর পর মাছের পিসগুলো ম্যারিনেট করে দুই ঘণ্টা রেখে দিন। এবার একটি পাত্রে ডিম ও তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। অন্য একটি পাত্রে বিস্কুটের গুঁড়ো নিন।

এক এক করে মাছের পিসগুলো প্রথমে ময়দার থালায় উল্টে-পাল্টে নিন। তার পর ডিমের গোলায় ভালোভাবে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে চেপে চেপে ফিশ ফ্রাইয়ের আকারে করে নিন।

কড়াইতে তেল গরম করে ডুবো তেলে ভালোভাবে ভেজে নিন। সালাদ ও কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন গরম গরম ফিশ ফ্রাই।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com