শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জুতা দুর্গন্ধমুক্ত রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম.কম : শীত বা গরমের সময়ে পা ঘেমে জুতা ও মোজায় দুর্গন্ধ হয়। এই সমস্যায় প্রতিদিন মোজা পরিষ্কার করা সম্ভবে হলেও জুতা ধোয়া কিন্তু মোটেও সম্ভব নয়।

তবে এখন প্রশ্ন হলো জুতা দুর্গন্ধমুক্ত রাখতে কী করবেন।

আসুন জেনে নিই কী করবেন—

১. দুর্গন্ধমুক্ত রাখতে রাতে ঘুমানোর আগে জুতার ভেতরে বেকিং সোডা ছিটিয়ে নিন। পরদিন সকালে ব্যবহারে আগে জুতার ভেতরের অংশ ভালোভাবে মুছে নিন।

২. ফেব্রিক সফটনার শিট রেখে দিন জুতার ভেতর। এটি দুর্গন্ধ টেনে নেবে।

৩. জুতারে ভেতরে সামান্য লবণ ছিটিয়ে দিলে বিব্রতকর গন্ধ দূর হয়।

৪. যেকোনও এসেনশিয়াল অয়েলে তুলার টুকরা ভিজিয়ে জুতার ভেতর রেখে দিন। রাতে রেখে পরদিন বের করে ফেলুন। দুর্গন্ধ থাকবে না।

৫. ফুটন্ত পানিতে টি ব্যাগ ২ মিনিট রেখে দিন। ঠাণ্ডা হলে জুতার ভেতর রেখে দিন। ১ ঘণ্টা পর বের করে ফেলুন। বেবি পাউডার ছিটিয়ে দিলে দুর্গন্ধ দূর হয়।

তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com