বুধবার, ০৮ Jul ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম.কম : মস্তিষ্কের সংক্রমণ নিয়ে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ নভেম্বর মৃত্যুবরণ করেছেন বলিউড অভিনেতা ফারাজ খান। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করে তার পরিবার। পাশাপাশি অভিনেত্রী পূজা ভাটও ফারাজ খানের চিকিৎসার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তবে তহবিল গঠনের প্রক্রিয়ার মধ্যেই মারা যান এ অভিনেতা। ফারাজ খান অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ফারেব’ (১৯৯৬), ‘পৃথ্বী’ (১৯৯৭), ‘মেহেন্দি’ (১৯৯৮), ‘দুলহান বানু ম্যায় তেরি’ (১৯৯৯) ইত্যাদি। এছাড়া টেলিভিশনেও কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি।
নগরকন্ঠ.কম/এআর