শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খাঁটি খেজুর গুড় চেনার উপায়

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম.কম : শীতকালে খেজুর গুড়ের পিঠার কথা মনে পড়ে জিভে জল এসে যায়। গুড় খাঁটি না হলে সেই স্বাদটা পাওয়া যায় না। খাঁটি খেজুর গুড়ের মম ঘ্রাণ পিঠার স্বাদ বাড়ায়।

গুড় খাঁটি না হলে পিঠাপুলির স্বাদ পাওয়া যায় না; কোনো কোনো সময় পেটেও সমস্যা দেখা দেয়। তাই খেজুরের খাঁটি গুড় চেনা খুবই প্রয়োজন।

আসুন জেনে নিই কীভাবে চিনবেন খেজুরের খাঁটি গুড়-

১. কেনার সময় একটু গুড় ভেঙে মুখে দিয়ে দেখুন। জিভে নোনতা স্বাদ লাগলে বুঝবেন এই গুড় খাঁটি নয়।

২. কেনার সময় গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম লাগে, বুঝবেন গুড়টি বেশ ভালো মানের। ধার কঠিন হলে গুড় না কেনাই বুদ্ধিমানের কাজ।

৩. যদি গুড় একটু হালকা তিতা স্বাদের হয়, তবে বুঝতে হবে গুড় বহু ক্ষণ ধরে জ্বাল দেয়া হয়েছে। তাই একটু তিতকুটে স্বাদ নিয়েছে। স্বাদের দিক থেকে এমন গুড় খুব একটা সুখকর হবে না।

৪. গুড় যদি স্ফটিকের মতো তকতকে দেখতে হয়, তবে বুঝবেন– গুড়টি যে খেজুর রস দিয়ে তৈরি করা হয়েছিল তার স্বাদ খুব একটা মিষ্টি ছিল না।

৫. সাধারণত গুড়ের রঙ গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের গুড় দেখলেই বুঝতে হবে তাতে অতিরিক্ত রাসায়নিক মেশানো হয়েছে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com