শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক, নিউটার্ন.কম : শীতে বাতাসে ধুলোবালি বাড়ায় অন্য সময়ের চেয়ে ত্বক বেশি ফাটে। এ ছাড়া ত্বক ফেটে জমে মরা চামড়া। ধুলা ও ময়লায় ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায়।
ফলে ব্ল্যাকহেডস ও ব্রণ হতে পারে এবং ত্বক শুষ্ক হয়ে উজ্জ্বলতা হারাতে পারে।
ঘরোয়া উপায়ে লোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার করতে পারেন। আসুন জেনে নিই কীভাবে লোমকূপে জমে থাকা ময়লা সরাবেন।
ডিম অলিভ অয়েল ও মধু
একটি ডিমের কুসুমের সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল ও ১ চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ত্বক ধুয়ে ফেলুন। এই প্যাকটি শুষ্ক ত্বকের জন্য ভীষণ কার্যকর।
বেকিং সোডা
বেকিং সোডার সঙ্গে সামান্য ফেসওয়াশ মিশিয়ে ত্বকে ঘষুণ। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন।
নিউটার্ন.কম/এআর