বুধবার, ০৮ Jul ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সৌমিত্রের কিডনিতে ডায়ালাইসিস করা লাগবে

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভারতের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, আবারও তার কিডনিতে ডায়ালাইসিস করাতে হবে। এ ছাড়া তার ট্র্যাকিওস্টমি করা হবে। অবশ্য এখন তার রক্তচাপ এবং রক্তের অন্যান্য মাত্রা স্বাভাবিক রয়েছে। তবে মাঝে মাঝে জ্ঞান ফিরলেও স্থায়ী হচ্ছে না।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুর দিকেই সৌমিত্রের ট্র্যাকিওস্টমি করা হতে পারে। এ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। ওই পদ্ধতি ব্যবহারের ফলে যাতে তার কোনো শারীরিক ক্ষতি না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুর দিকেই তার ট্র্যাকিওস্টমি করা হতে পারে। ফুসফুসে বেশি অক্সিজেন পৌঁছে দিতেই ওই পদ্ধতির ব্যবহার করা হয়ে থাকে।

সব মিলিয়ে জনপ্রিয় এ অভিনেতার শারীরিক অবস্থা এখনও আগের মতোই। নতুন করে তার আর কোনো পরিবর্তন হয়নি। মাঝে মাঝে তার জ্ঞান ফিরছে। তবে তা স্থায়ী হচ্ছে না।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com