বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

এক সিনেমায় শাহরুখ-আমির

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : এবার এক চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের দুই তারকা শাহরুখ খান ও আমির খানকে।

আমির খানের পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডায় অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। দিল্লিতে হাজির হয়ে আমিরের লাল সিং চাড্ডার ক্যামিও চরিত্রে অভিনয় সেরে ফেলেছেন শাহরুখ।

লাল সিং চাড্ডার সেটে হাজির হয়ে শাহরুখ এবং আমির একযোগে নিজেদের মধ্যে আড্ডায় মেতে ওঠেন।

আইপিএল উপলক্ষে বর্তমানে দুবাইতে রয়েছেন শাহরুখ খান। আমিরের ডাকে দুবাই থেকে দিল্লিতে এসে শুটিং শেষ করেছেন শাহরুখ খান।

প্রসঙ্গত আইপিএল শুরু হওয়ার পরই দুবাইতে যান শাহরুখ। স্ত্রী গৌরী খান এবং সন্তানদের সঙ্গে দুবাইতে বসেই পালন করেন নিজের ৫৫তম জন্মদিন।

এদিকে লাল সিং চাড্ডায় আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কারিনা কাপুর খান। অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর মুম্বাই থেকে দিল্লিতে লাল সিং চাড্ডার শুটিং শেষ করেন কারিনা।

২০১৮ সালে জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর শাহরুখকে আর বড় পর্দায় দেখা যায়নি। এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবি পাঠান দিয়েই শাহরুখ খান ফের বড় পর্দায় ফিরছেন।

তথ্যসূত্র: জিনিউজ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com