বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

অনুরূপ আইচের ৩ ‘শ্যামা সংগীত’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : দিপাবলী তথা সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজা উপলক্ষে ভারতের মতো বাংলাদেশে গান প্রকাশের রেওয়াজ নেই বললেই চলে।

সেই অচলায়তন ভেঙে এবার তিনটি শ্যামা সংগীত প্রকাশ করেছেন গীতিকার ও লেখক অনুরূপ আইচ।

গান তিনটি প্রকাশ পেয়েছে ‘আইচ সং’য়ের ইউটিউব চ্যানেলে।

অনুরূপ আইচের লেখা শ্যামা সংগীতগুলোর শিরোনাম হচ্ছে- প্রিয় মা, শ্যামা মা ও রক্তজবা। পর্যায়ক্রমে গানগুলোর শিল্পী হচ্ছেন- প্রদীপ্ত বাপ্পী, পিজিত মহাজন ও সারোয়ার মাহিন। এই গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন এআর সারোয়ার, সমরজিৎ রায় (বোম্বে) ও মাহিন সারোয়ার।

এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে হামদ-নাত লিখে আসছি। এর পাশাপাশি অন্য ধর্ম নিয়ে গান লিখেছি। সুরও করেছি। আমি মনে করি, এতে ধর্মের প্রতি অনুরাগ জন্মাবে তরুণ সমাজের। নেশা, ধর্ষণসহ নানা অসামাজিক কর্ম থেকে দূরে থাকবে তারা। ব্রিটেনের কবি ও বিশ্ববিখ্যাত সুফী মওলানা জালাল উদ্দীন রুমী ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভক্ত হিসেবে আমি এই কাজ করে যাচ্ছি। কবি নজরুলের শ্যামা সংগীত শুনে আমি শ্যামা সংগীত লেখায় উদ্বুদ্ধ হয়েছি। আশা করি আমার এই শ্যামা সংগীতগুলো সনাতন ধর্মাবলম্বীদের কাছে ভালো লাগবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com