বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ছয় বছর পর গানে ফিরেছে মিনার্ভা ব্যান্ড

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভক্তদেরকে টানা ছয় বছর অপেক্ষায় রেখে অবশেষে ‘দৈত্য’ গানের মধ্য দিয়ে প্রত্যাবর্তন করেছে দেশের অন্যতম জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ডদল ‘মিনার্ভা’।

২০১৩ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘বিদায় সংবিধান’ অ্যালবামের মধ্য দিয়ে হেভি মেটাল ভক্তদের মনে স্থান করে নেয় ঢাকার আন্ডারগ্রাউন্ড কনসার্টের পরিচিত মুখ ‘মিনার্ভা’।

সম্প্রতি ‘দৈত্যে’ শিরোনামের গান দিয়েই বিরতি ভাঙল ব্যান্ড দলটি। গানটিতে দুর্দান্ত গিটার বাজিয়েছেন সুলতান রাফসান খান। বরাবরের মতোই ব্যান্ডটির ভোকাল ইশমির কণ্ঠ গানটিতে দিয়েছে এক ভিন্ন মাত্রা।

অসামান্য নৈপুণ্যে গানটির রিফ ছাড়াও মিউজিক নতুন রূপে ভক্তদের সামনে হাজির হয়েছেন ব্যান্ডটির গিটারিস্ট গালিব। গানটি লিখেছেন মিনার্ভার বেজিস্ট তাসকিন আলি। এর আগে তাদের সর্বশেষ প্রকাশিত গানটি ‘গাণিতিক সমীকরণ’।

মনোমুগ্ধকর ভিজ্যুয়ালাইজেশনে ভরপুর ‘দৈত্য’ গানটির ভিডিওটি নির্মাণ করেছে রংমিস্ত্রী হাউজ। গানটির মিউজিক ভিডিও দেখা যাবে মিনার্ভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com