বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ঐশ্বরিয়া নয়, বানসালির পছন্দ কারিনা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির নায়িকা হিসেবে প্রথম পছন্দ ছিলেন কারিনা কাপুর। যদিও এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছিল ছবিটি। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে ঐশ্বরিয়ার সঙ্গে এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন সালমান খান। তাদের পাশাপাশি ছিলেন অজয় দেবগন।

কিন্তু অনেকের জানা নাই এ ছবির জন্য ঐশ্বরিয়া রাই বচ্চন নয়, কারিনা কাপুর খান ছিলেন সঞ্জয়লীলা বানসালির প্রথম পছন্দ।

শুধু ‘হাম দিল দে চুকে সানাম’ নয়, সঞ্জয়লীলা বানসালি তার ‘বাজিরাও মাস্তানি’র জন্যও প্রস্তাব দিয়েছিলেন কারিনাকে। কিন্তু দুটি ছবির প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন ৪০ বছর বয়সী এ অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কারিনা কাপুর খান বলেন, দীর্ঘদিন ধরেই সঞ্জয়লীলা বানসালির সঙ্গে কাজ করতে চাইছি আমি। এটিও সত্যি যে, তিনি আমাকে ‘হাম দিল দে চুকে সানাম’-এ অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সে সময় আমি অনেক ছোট ছিলাম। তা ছাড়া ওই সময়টিতে উচ্চশিক্ষার জন্য আমাকে বিদেশ যেতে হয়েছিল।

এর পর ‘বাজিরাও মাস্তানি’র প্রস্তাব আসে আমার কাছে। কিন্তু দুর্ভাগ্যবশত তাতেও কাজ করতে পারিনি। কিন্তু এখন ভাগ্যের ওপর তাকিয়ে আছি। কেননা আমি বানসালির ছবির নায়িকা হতে চাই।

শুধু বানসালির পরিচালনায় নয়, রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করতে চান কারিনা কাপুর খান। এ প্রসঙ্গে তার ভাষ্য– আমি রণবীরের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। তার ‘ব্যান্ড বাজা বারাত’ অসাধারণ একটি ছবি।

কারিনা কাপুর খানের হাতে এ মুহূর্তে রয়েছে ‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে আমির খানকে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com