বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সৌমিত্রের শ্বাসনালিতে অস্ত্রোপচার আজ, দেয়া হবে প্লাজমা থেরাপি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এখনও তিনি বিপদমুক্ত নন। তার শ্বাসনালিতে আজ অস্ত্রোপচার করা হবে ও দেয়া হবে প্লাজমা থেরাপিও।

নতুন করে তার শারীরিক অবস্থার অবনতি না হওয়ায় আজ তার শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে তার প্লাজমা থেরাপিও দেয়া হবে।

এক মাস ধরে হাসপাতালে ভর্তি সৌমিত্র। গত কয়েক দিন ধরে প্রবীণ ওই অভিনেতার শারীরিক অবস্থা তেমন কোনো উন্নতি হয়নি।

চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্রের কিডনি এখনও স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পায়নি। এ জন্য একদিন পর পর নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করা হচ্ছে।

তিনি জানান, বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে সৌমিত্রের শ্বাসনালিতে অস্ত্রোপচার করা হবে। এ ব্যাপারে ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছে ওই প্রতিনিধিদল। ওই অস্ত্রোপচারের ৪৮ ঘণ্টার মধ্যে অসুস্থ অভিনেতাকে প্লাজমা থেরাপিও দেয়া হবে। সৌমিত্রের রক্তের অন্যান্য মাত্রা স্বাভাবিক থাকলেও অণুচক্রিকা কম। তা বাড়াতেই ওই পদ্ধতি প্রয়োগ করা হবে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com