বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

ছেলের জন্য ক্ষমা চাইলেন কুমার শানু

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই ছেলে জানকে নিয়ে বিপাকে পড়েছেন গায়ক কুমার শানু।

সম্প্রতি জান রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েছেন। সেখানে ‘স্বজনপোষণ’ বিতর্কে জড়িয়ে পড়েন জান।

জান বলেন, তিনি তারকাপুত্র হিসেবে কোনো সুবিধা পাননি। তার মা তাকে মানুষ করেছেন।

গত ২৭ বছর পিতা-পুত্রের মধ্যে বিশেষ যোগাযোগ ছিল না। শানুও সে কথা মেনে নিয়ে বলেন, ওর মা ওকে মানুষ করেছে। আমার তাতে কোনো ভূমিকা ছিল না।

কিন্তু ছেলেকে নাকি ওই রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করতে বারণ করেছিলেন কুমার শানু।

তিনি জানান, জানের কাছে এই শোয়ের অফার এলে সে আমার মত জানতে চায়। আমি তখনই ওকে বারণ করেছিলাম। পরের সিদ্ধান্ত ওর নিজের। তবে এখন সে ভালোই খেলছে!

মজার ব্যাপার হচ্ছে, শোয়ে মারাঠি ভাষা প্রসঙ্গে জানের নেতিবাচক মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। জান মারাঠিদের ভাবাবেগে আঘাত করে কথা বলেন। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে কুমার শানুকে সবার কাছে ক্ষমা চাইতে হয়।

সে প্রসঙ্গে কুমার শানু বলেন, গত ৪০ বছরে কখনও মাথা নোয়াতে হয়নি আমাকে। কিন্তু জানের জন্য ক্ষমা চাইতে হয়েছে সবার কাছে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com