বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ইন্টারনেটে ঝড় তুলেছে মাইলির নগ্ন ছবি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জনপ্রিয় গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাস। ইন্টারনেটে এই মার্কিন গায়িকার নগ্ন ছবি রীতিমতো ঝড় তুলেছে।

সম্প্রতি মাইলির ফটোশুট করেন ইন্ডিয়ান-আমেরিকান ফটোগ্রাফার বিজত মহিন্দ্র। একটি ছবিতে কফিনের আদলে একটি বাক্সে মাইলিকে দেখা গেছে। তার পুরো শরীর নগ্ন। দুই হাত দিয়ে নিজের বুক ঢেকে রেখেছেন তিনি। আর নিচের দিকে ফুল দিয়ে ঢাকা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেছেন বিজত। পরবর্তী সময়ে ইন্টারনেটে ছবিটি ভাইরাল হয়। ক্যাপশনে বিজত মহিন্দ্র জানিয়েছেন, ফটোশুটের ছবি দিয়ে তৈরি বই বিক্রির অর্থ মাইলির হ্যাপি হিপ্পি ফাউন্ডেশনে দান করা হবে। পরবর্তী সময়ে গৃহহীন লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুইয়্যার (এলজিবিটিকিউ) যুবকদের সহায়তায় এই অর্থ ব্যয় হবে।

তবে এবারই প্রথম মাইলি নগ্ন হলেন তা কিন্তু নয়। এর আগে মিউজিক ভিডিওতে, ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন হয়ে হাজির হয়েছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের নগ্ন ছবি পোস্ট করেন মাইলি।

এদিকে চলতি মাসের শেষের দিকে মাইলির নতুন স্টুডিও অ্যালবাম ‘প্লাস্টিক হার্টস’ বাজারে আসছে বলে শোনা যাচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com