শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শীতে যেসব ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতকালে এমনিতেই রোগব্যাধি বেশি হয়ে থাকে। এর ওপর আবার এবারের শীত মৌসুমে ফ্লু বা সংক্রমণ আবারও বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই এ সময়টাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওপর জোর দেয়া উচিত।

শীতে কিছু ফল পাওয়া যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আসুন জেনে নিই এমন কিছু ফল সম্পর্কে-

কমলা

কমলা ভিটামিন সি এবং ক্যালসিয়ামের ভালো উৎস। এই ফল শীতে সংক্রমণের ঝুঁকি হ্রাস করে এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে।

পেয়ারা

পেয়ারা সারাবছরই পাওয়া যায়। এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টস থাকায় তা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং কোষকে যে কোনো ধরনের ক্ষতি থেকে রক্ষা করে। এ ছাড়া পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হৎপিণ্ডকে সুস্থ রাখে। সেই সঙ্গে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে।

নাশপাতি

শীতের নাশপাতি খেতে সুস্বাদু এ ফলটি গুণেও অনন্য। এটি অন্ত্রের জন্য খুব ভালো। নাশপাতিতে ভিটামিন ই, সির মতো অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকায় এটি শরীরের নানা উপকার করে।

আপেল

আপেলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, ভিটামিন সি ও ভিটামিন কে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে।

বেদানা বা ডালিম

বেদানা বা ডালিমে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত এ ফল খেলে রক্তচাপ কমে, হৃৎপিণ্ডকে সুস্থ থাকে। এ ছাড়া ওজন কমাতে এবং ত্বকের জন্যও এ ফলটি বেশ উপকারী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com