বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিকেলের নাস্তায় পাস্তার পায়েস

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : সকাল ও বিকালের নাস্তায় খেতে পারেন পাস্তার পায়েস। বিশেষ করে শিশুরা পায়েস খেতে খুবই পছন্দ করে।

পাস্তা একটি ইটালিয়ান খাবার। বর্তমানে এই খাবার সারা বিশ্বের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

কখনও পাস্তার পায়েস খেয়েছেন? না খেয়ে থাকলে ঘরেই তৈরি করতে পারেন পাস্তার পায়েস।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন পাস্তার পায়েস

উপকরণ

পাস্তা আধ কাপ, স্বাদমতো চিনি দুধ ১ লিটার, ৭ থেকে ৮টা আমন্ড, ১ টেবিল চামচ কিশমিশ, ঘি ২ টেবিল চামচ ও ৭ থেকে ৮টা কাজুবাদাম।

কীভাবে তৈরি করবেন

প্রথমে একটা পাত্রে পানি ও পাস্তা দিয়ে সেদ্ধ করে নিন। পাস্তা সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে রাখুন।
প্যানে ঘি গরম করে ড্রাই ফ্রুটস কুচি দিয়ে হালকা ভেজে তুলে নিন। এবার ওই পাত্রেই পাস্তা দিয়ে একটু নেড়ে দুধ ঢেলে দিন।

আঁচ মাঝারি রেখে ১০ মিনিট রান্না করে নিন। তারপর তাতে স্বাদমতো চিনি ও ড্রাই ফ্রুটস দিয়ে ভালভাবে মেশান।

কিছুক্ষণ পর দুধ ঘন হয়ে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি আপনার পাস্তার পায়েস।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com