বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শুভেচ্ছাদূত হলেন এস আই টুটুল

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : একজন পেশাদার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবেই পরিচিত এস আই টুটুল। গানের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও।

তবে গানের জগতের বাইরেও তিনি বিভিন্ন ধরনের মানবিক কর্মসূচিতে যুক্ত থাকেন সব সময়। সেই ধারাবাহিকতায় এবার ‘সোনার বাংলা ফাউন্ডেশন’ নামের একটি চ্যারিটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন তিনি।

গত ১০ নভেম্বর রাজধানীর শ্যামলীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্য্যালয়ে এক আনুষ্ঠানিতার মধ্যদিয়ে এস আই টুটুল প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ শুরু করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন,‘এই চ্যারিটি প্রতিষ্ঠানটির আওতাধীন সারাদেশে মোট ১৬টি কিডনী ডায়ালেসিস সেন্টার রয়েছে। যেখানে কিডনী রোগীদের জন্য সামান্য ব্যয়ে ডায়ালাইসিস করানো হয়। মূলত একটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হচ্ছে এই ফাউন্ডেশনের কাজ। আমাদের দেশের কিডনী রোগীদের শুধুমাত্র সেবাদানের জন্যই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। শুধূ তাই নয় প্রতিষ্ঠানটি ঢাকার বাইরে একটি নার্সিং ইন্সটিটিউটও করছে। যেখানে এতিম বাচ্চারা লেখাপড়া করার সুযোগ নিয়ে পরবর্তীতে বিদেশে নার্স হিসেবে কাজ করার সুযোগ পাবে। আমি দেশে বিদেশে তাদের হয়ে অর্থ তহবিল বৃদ্ধি করার লক্ষে কাজ করে যাব। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি সাধারণ মানুষের পাশেও থাকার চেষ্টা করব।’

এদিকে এসআই টুটুল এরইমধ্যে মুজিব বর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে ‘পিতা’ শিরোনামের একটি গান গেয়েছেন। গানটি লিখেছেন লি. আলী লাকী ও সুর সঙ্গীত করেছেন এস আই টুটুল নিজেই।

অন্যদিকে একটি স্যাটেলাইট চ্যানেল আয়োজিত ‘বাংলার গায়েন’ নামের একটি রিয়েলিটি শোয়ের অন্যতম প্রধান বিচারক হিসেবে কাজ করছেন এস আই টুটুল। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ সিনেমায় ‘কেউ প্রেম করে’ গানটি গেয়ে ব্যাপকভাবেক প্রশংসিত হন তিনি। এছাড়া আরও কিছু সফল গানের শিল্পীও তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com