বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শীতে গরম গরম কুশলী ভাপা পিঠা

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতের সঙ্গে গরম পিঠার মেলবন্ধন বহুদিনের। গ্রাম-বাংলায় শীত এলেই ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে যায়। আজকাল শহরাঞ্চলেও পিঠা উৎসব হয়।

শীতকালে একটি সুস্বাদু পিঠা হচ্ছে কুশলী ভাপা পিঠা। আপনিও গরম গরম সুস্বাধু এ পিঠার স্বাদ ঘরে বসেই নিতে পারেন।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন-

যা লাগবে

পুরের জন্য-নারিকেল কোরা ১ কাপ, খেজুর গুড় ১/২ কাপ, এলাচ গুঁড়া ১ চিমটি।

ডোয়ের জন্য-আতপ চালের গুঁড়া ২ কাপ, পানি ২১/২ কাপ, লবণ ১ চা চামচ।

যেভাবে করবেন

পুর তৈরি- ননস্টিক প্যানে নারিকেল কোরা ও খেজুর গুড় একসঙ্গে জ্বালে বসান। ঘন ঘন নাড়ুন। গায়ের পানি শুকিয়ে এলে এলাচ গুঁড়া দিয়ে নামিয়ে নিন।

ডো এবং পিঠা তৈরি- অন্য পাত্রে পানিতে লবণ দিয়ে ফুটান। চালের গুঁড়া দিয়ে ঢিমা জ্বালে ঢেকে রাখুন ৮-১০ মিনিট। নেড়ে নামিয়ে হালকা গরম থাকতে থাকতে মথে ডো তৈরি করে নিন। পাতলা রুটি বেলে ভেতরে পুর ভরে সাঁচে/হাতে ছবির মতো পিঠা তৈরি করে নিন।

হাঁড়িতে পানি ফোটান। ঝাঝরিতে তেল ব্রাশ করে পিঠাগুলো ফাঁকা করে বিছিয়ে দিয়ে হাঁড়ির ওপর বসিয়ে ঢেকে দিন। ৫/৬ মিনিট ভাপ দিয়ে নামিয়ে নিন। গরম গরম দারুণ মজার এই পিঠা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com