বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রেসিপি: হাতে কাটা চালের সেমাই

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : হাতে কাটা চালের সেমাইয়ের নাম শুনলেই জিভে জল এসে যায়। গ্রাম এমন শহরাঞ্চলের মানুষের কাছেও এখন হাতে কাটা সরু পিঠার সেমাইয়ের কদর অনেক বেশি।

খেজুরের গুড় দিয়ে রান্না করা এই সেমাই খুবই সুস্বাদ। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন হাতে কাটা চালের সেমাই।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন-

যা লাগবে

আতপ চালের গুঁড়া ২ কাপ, পানি ২ কাপ, লবণ ১ চিমটি, দুধ ২ লিটার, নারিকেল কোরানো ১ কাপ (ইচ্ছা), এলাচ ৩-৪টি, দারুচিনি ২ ইঞ্চি পরিমাণ, তেজপাতা ২টি, মৌরি ১ টেবিল চামচ, জিরোক্যাল ১২-১৫ স্যাশে।

যেভাবে করবেন

চালের গুঁড়া শুকনা খোলায় টেলে নিন। চুলায় হাঁড়িতে পানি ফুটিয়ে লবণ দিয়ে কাই করে নিন। কাই ভালো করে মথে নিন। অল্প পরিমাণ কাই নিয়ে রুটির পিঁড়িতে লতি পাকিয়ে নিন। লতি থেকে হাতের তালুর সাহায্যে সেমাই বানিয়ে নিন। সেমাইয়ের সঙ্গে হালকা চালের গুঁড়া ছিটিয়ে রাখুন। না হয় একসঙ্গে লেগে যাবে। হাঁড়িতে দুধ, এলাচ, দারুচিনি তেজপাতাসহ জ্বাল দিন। দুধ কমে দেড় লিটার আন্দাজ হলে ধাপে ধাপে সেমাই দিন। একবার দিলে লেগে যাবে। সেমাই দেয়ার পর ফুটলে নারিকেল দিন।

মৌরি টেলে নিয়ে গুঁড়া করে সেমাইতে দিন। এবার জিরোক্যাল দিয়ে ফুটিয়ে নিন। সেমাই সিদ্ধ ও ঘন হলে নামিয়ে নিন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com