বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শীতের রেসিপি: সবজি কোরমা

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতে কাঁচাবাজারে হাত বাড়ালেই পাবেন হরেকরকম সবজি। এসব সবজি দিয়ে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু খাবার, যা পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আপনাকে রাখবে সতেজ। শীতের সবজি দিয়ে তৈরি করতে পারেন মুখরোচক সবজি কোরমা।

আসুন দেখে নিই কীভাবে তৈরি করবেন সবজি কোরমা-

যা লাগবে

ফুলকপির টুকরা দুই কাপ, শালগম এক কাপ, ওলকপি এক কাপ, আলু আধাকাপ, গাজর আধাকাপ, মটরশুঁটি আধাকাপ, ভাঁজে খোলা পেঁয়াজ আধাকাপ, বাটন মাশরুম আধাকাপ, বাঁধাকপি এক কাপ, টকদই আধাকাপ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, পেঁয়াজ বাটা চার ভাগের এক কাপ, পেঁয়াজ কুচি চার ভাগের এক কাপ, ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ, গরম মসলা গুঁড়া এক চা চামচ, কাঁচামরিচ চেরা ছয়-সাতটি, লেবুর রস এক টেবিল চামচ, চিনি এক টেবিল চামচ, তেল-ঘি পরিমাণমতো, পোস্ত ও বাদাম বাটা ১ টেবিল চামচ করে।

যেভাবে করবেন

ফুলকপি ও আলু হালকা তেলে ভেজে নিন। শালগম, গাজর, ওলকপি আলাদা করে সিদ্ধ করে নিন। বাঁধাকপি-মটরশুঁটি ভাঁপিয়ে নিন।

মাশরুম ফুটন্ত গরম পানিতে দিয়ে বলক তুলে নিন। কড়াইতে ঘি-তেল, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে ব্রাউন হলে গরম মসলা ছাড়া বাটা মসলা দিয়ে কষান।

দই, চিনি ও লবণ দিয়ে ফেটিয়ে কষানো মসলা দিয়ে অনবরত নাড়ুন।

এবার সবজি, লেবুর রস ও কাঁচামরিচ ভাঁজে খোলা পেঁয়াজ দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন। সবজি সিদ্ধ হলে পোস্ত ও বাদাম বাটা গরম মসলা গুঁড়া দিয়ে নেড়ে ঢেকে দমে রাখুন। সবজি তেলের ওপর উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com