বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শীতের রেসিপি: হাঁসপিঠা

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীত এলেই বিভিন্ন ধরনের পিঠা তৈরির ধুম পড়ে। তবে শীতের একটি মজাদার খাবার হচ্ছে হাঁসপিঠা।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন হাঁসপিঠা–

যা লাগবে: ডোয়ের জন্য- শুকনা চালের গুঁড়া ১ কাপ, লবণ ১/২ চা চামচ, পানি ১১/৪ কাপ (সামান্য কম বা বেশি)।

সিরার জন্য- খেজুর গুড় ১ কাপ, পানি ১/২ কাপ।

ভাজার জন্য- তেল ২ কাপ এবং ঘি ১ টেবিল চামচ।

যেভাবে করবেন: ডো তৈরি পানিতে লবণ দিয়ে ফুটান। চালের গুঁড়া দিয়ে মৃদু আঁচে ১০ মিনিট ঢেকে রাখুন। নেড়ে নামিয়ে আধা ঠাণ্ডা করে মথে নিন। ১/২ ইঞ্চি পুরু রুটি বানান। গোল বিস্কুট কাটার দিয়ে কেটে নিন। গোল একটা টুকরার উপরে সামান্য ঘি মাখান।

মাঝ বরাবর ভাঁজ করে সাইডে পানি দিয়ে আটাকে অর্ধচন্দ্রের মতো বানান। ছুরি দিয়ে আড়াআড়িভাবে অর্ধচন্দ্রের এক দিকে কয়েকটি ভাগে কাটুন।

উপরের ভাগটি ফোল্ড করে ছবির মতো করে হাঁসের মাথার শেপ দিন। লবঙ্গ দিয়ে চোখ বানান। তেল এবং অবশিষ্ট ঘি একসঙ্গে গরম করে মৃদু আঁচে মচমচে করে ভাজুন। পানি ও গুড় জ্বাল দিয়ে ২ তারের সিরা তৈরি করুন। পিঠাগুলো দিয়ে নেড়ে উঠিয়ে ফাঁকা করে ছড়িয়ে রাখুন। গুড় জমলে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com