বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শীতে গরম গরম মাশরুম মাসালা

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : মাশরুম হলো খাবার উপযোগী ছত্রাকের ফলন্ত অঙ্গ, যা অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণসম্পন্ন। প্রাচীনকাল থেকে মানুষ মুখরোচক খাবার হিসেবে মাশরুম খেয়ে আসছেন। এ ছাড়া বর্তমান বিশ্বে সব দেশের মানুষই মাশরুম খেয়ে থাকেন।

মাশরুম দিয়ে মজাদার অনেক খাবার তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম হলো মাশরুম মাসালা।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন মাশরুম মাসালা-

উপকরণ

মাশরুম ২০০ গ্রাম, পেঁয়াজ ২টি (স্লাইস), টমেটো ১টি (কুচি), কাঁচামরিচ ১টি (কুচি), রসুন ৬ কোয়া (কুচি), আদা ১ ইঞ্চি (কুচি), কারি পাতা কয়েকটি, তেল দেড় টেবিল চামচ, জিরা আধা চা চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, চিনি ১/৪ চা চামচ, টকদই ১/৩ কাপ, পানি ১/৪ কাপ, ধনিয়া পাতা কুচি ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, ক্যাশুনাট ১ টেবিল চামচ ও গোলমরিচের গুঁড়া আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন

প্যানে তেল গরম করে আস্ত জিরা দিন। এর পর ফুটতে শুরু করলে কাঁচামরিচ কুচি, আদা ও রসুন কুচি দিয়ে নাড়ুন। কাচা গন্ধ চলে গেলে কারি পাতা, পেঁয়াজ কুচি ও হলুদ দিয়ে দিন। পেঁয়াজ বাদামি রঙ ধারণ করলে টমেটো কুচি দিয়ে কয়েক মিনিট নাড়ুন।

টমেটো নরম হয়ে গেলে গুঁড়া মসলা দিয়ে দিন। ভালো করে কষিয়ে মাশরুম দিয়ে দিন। চিনি ও লবণ দিয়ে নেড়ে নিন।

কয়েক মিনিট নেড়ে ঢেকে দিন প্যান। ৫ থেকে ৬ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। ঢাকনা তুলে জ্বাল কমিয়ে টকদই দিয়ে মিশিয়ে নিন। কয়েক মিনিট নেড়ে ১/৪ কাপ পানি দিয়ে রান্না করুন।

আরেকটি প্যানে ঘি গরম করে ক্যাশুনাট ভেজে নিন। বাদামি রঙ হয়ে গেলে গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি মাশরুমের প্যানে ঢেলে নেড়ে নিন। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com