বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে আজিজুল হাকিমের

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলা নাটকের শক্তিমান অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান। এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

আজিজুল হাকিমের সবশেষ স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আল ইমরান বলেন, তার শারীরিক অবস্থার উন্নতি ঘটায় লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। তাকে এখন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন। কেবিনে নেয়ার পরিস্থিতি এখনও হয়নি।

আজিজুল হাকিম সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী ও ছেলের অবস্থা স্থিতিশীল। আজিজুল হাকিমের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সংকটাপন্ন অবস্থায় শুক্রবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

করোনাভাইরাসের পাশাপাশি ৬১ বছর বয়সী এ অভিনেতা কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন।

আশির দশকের শুরুর দিকে মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখানো আজিজুল হাকিম পরবর্তী সময় টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিত পেয়েছেন। তার ভরাট গলায় নাটকের ডায়ালগ সবার মন কেড়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com