বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ফের গানের ভিডিওতে কুসুম সিকদার

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : দীর্ঘ বিরতির পর আবারও নতুন গানে কণ্ঠ দিয়েছেন কুসুম সিকদার। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের ভিডিওতে মডেলও হয়েছেন তিনি।

মাছরাঙা টিভির রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের সেরা পাঁচ প্রতিযোগীর জন্য নির্মাণ করা হয়েছে পাঁচটি ভিডিও। তার একটিতে দ্বৈত গানে প্রতিযোগীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ তারকা।

এর সংগীত আয়োজন করেছেন খৈয়াম সান সন্ধি। আর চিত্রায়ণে আছেন নজরুল ইসলাম রাজু।

গানের শিরোনাম ‘তোমায় হৃদ মাজারে রাখিবো’। গত ৬ নভেম্বর এর দৃশ্যধারণ হয়।

এ বিষয়ে কুসুম সিকদার বলেন, পেশাগত সংগীতশিল্পী না হলেও সংগীতকে ভালোবাসি বলেই এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ। প্রায় তিন বছর পর গান গাইলাম।

কুসুমের নিজের লেখা, সুর ও কণ্ঠে ২০১৭ সালে এসেছিল ‘নেশা’ গান। আর ২০১৮ সালের ঈদে সর্বশেষ অভিনয় করেছেন টিভি নাটকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com