বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জিভে জল আনা খেজুর গুড়ের সন্দেশ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতের সঙ্গে নতুন গুড়ের অবিচ্ছেদ্য সম্পর্ক। শীতের সকালে গাছি খেজুর গাছের বুক চিরে সুস্বাদু রস বের করে জাল দিয়ে গুড় তৈরি করেন। নতুন এই গুড়ের ম ম গন্ধে প্রাণ ভরে যায়। নতুন এই গুড় দিয়ে নানা ধরনের পিঠা থেকে শুরু করে সুস্বাদু অনেক খাবার তৈরি করা হয়ে থাকে।

এ সময়ে মজাদার একটি রেসিপি হচ্ছে গুড়ের সন্দেশ। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন গুড়ের সন্দেশ-

যা লাগবে

ছানা এক কাপ, খেজুর গুড় আধাকাপ, গুঁড়াদুধ এক কাপ, এলাচ গুঁড়া এক চা চামচ, ঘি দুই টেবিল চামচ।

যেভাবে করবেন

চুলায় ঘি দিয়ে গরম হলে গুড় দিয়ে জ্বাল করে গলিয়ে নিন। এর মধ্যে ছানা ও এলাচ গুঁড়া দিয়ে নাড়ুন। ঘন হয়ে গেলে গুঁড়াদুধ দিয়ে নাড়ুন।

প্যানের গা থেকে আলগা হয়ে এলে নামিয়ে ইচ্ছামতো ডিজাইনের সাজ দিয়ে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com