বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রেসিপি: গরম গরম ফুলকপির স্যুপ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতের সময় এক বাটি গরম স্যুপ শরীর যেমন চাঙ্গা করে, তেমনি মেটায় পুষ্টির চাহিদা। আর স্যুপ কম ক্যালরির হলে তা ওজন নিয়ন্ত্রণ করে।

শীতে খেতে পারেন গরম গরম ফুলকপির স্যুপ। পুষ্টি উপাদান সমৃদ্ধ, স্বাস্থ্যকর এবং কম ক্যালরিযুক্ত ফুলকপির স্যুপ দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে। ১০০ গ্রাম ফুলকপির এক বাটি স্যুপে ২৫ ক্যালরি থাকে।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ফুলকপির স্যুপ-

উপকরণ

ফুলকপি ১ কাপ, চিকেন স্টক কিউব ১টি, আস্ত জিরা ১ চা চামচ, কাঁচামরিচ ১টি, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, বাটার ১ টেবিল চামচ, পানি ৩ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ ও লবণ ও চিনি স্বাদমতো।

যেভাবে প্রস্তুত করবেন

একটি পাত্রে বাটার গরম করে আস্ত জিরা, কাঁচামরিচ, রসুন ও পেঁয়াজ হালকা করে ভেজে ফুলকপি দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে অল্প পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পাত্রে ব্লেন্ড করা ফুলকপির মিশ্রন দিয়ে পানি, চিকেন স্টক কিউব, স্বাদমতো লবণ ও চিনি দিয়ে ১০ মিনিট জ্বাল দিয়ে গরম গরম পরিবেশন করুন ফুলকপির স্যুপ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com