বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শৈশবের ‘টম অ্যান্ড জেরি’ আসছে বড় পর্দায়

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : আমাদের শৈশবের বড় একটা অংশ ‘টম অ্যান্ড জেরি’ কে এবার বড় পর্দায় নিয়ে আসছেন ওয়ার্নার ব্রস। সিনেমাটি থিয়েটারে আসবে আগামী বছরেই অর্থাৎ ২০২১ সালেই। এবারে ব্যতিক্রম হবে এই দুই বন্ধুর খুনসুটির পরিবেশ। মানুষ এবং কার্টুন চরিত্রের সংমিশ্রণ দেখা যাবে এই সিনেমাটিতে।

সিনেমাটি মুক্তির সময় এখনও পর্যন্ত নিশ্চিত নয় তবে ওয়ার্নার ব্রস তাদের টুইটার পেজে জানান, আগামী বছরের ৫ মার্চ বিশ্বজুড়ে সিনেমাটিকে থিয়েটারে একযোগে দেখতে পাবেন এই দুই চরিত্রের ভক্তেরা। ইতোমধ্যে সিনেমাটির বেশ কটি ট্রেইলর সম্প্রচারিত হয়েছে। তবে ট্রেইলর গুলো দেখে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকের কাছেই জীবন্ত মানুষের সাথে এই দুই চরিত্রের অ্যানিমেটেড সংস্করণ যেন কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। এ নিয়ে টুইটারে চলছে ব্যাপক সমালোচনার ঝড়।

সিনেমাটিতে অভিনয় করছেন, ক্লোয়ি গ্রেস মরেটজ, মাইকেল পেনা, কলিন জোস্ট, কেন জেং, রব ডেলানি, পল্লবী শারদা সহ আরো অনেকেই। টম অ্যান্ড জেরির কণ্ঠ দিচ্ছেন পুরনো কণ্ঠশিল্পীরাই, টমের কণ্ঠে আছেন উইলিয়াম হানা এবং মেল ব্লঙ্ক; জেরির কণ্ঠে হানা, ব্লঙ্ক, এবং জুন ফরেয়। কার্টুনে টম অ্যান্ড জেরির জনপ্রিয়তার অভাব ছিলনা। এখন দেখার বিষয় সিনেমাটি তাদের ভক্তদের আগের মতই আনন্দ দিতে পারছে কিনা।

তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নতুন করে লকডাউনে যাওয়ার কারণে সিনেমাটি আসলেই ধার্য করা সময়েই দর্শকের মাঝে তুলে ধরতে পারবেন কিনা এ নিয়ে রয়েছে ব্যাপক সংশয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com