বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মুখরোচক সবজির আচার

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীতের এই সময়ে রকমারি সবজি নিয়ে তৈরি করতে পারেন মুখরোচক সবজির আচার। খাবারের স্বাদ বাড়াতে ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন সবজির আচার।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন সবজির আচার

উপকরণ

লম্বা করে কাটা গাজর- দেড় কাপ, ক্যাপসিকাম কুচি- ১ কাপ, সরিষার তেল- ৪ চা চামচ, কালো জিরা- ১ চা চামচ, রাই সরিসা- ২ টেবিল চামচ, হিং- ১/৪ টেবিল চামচ, মেথি- আধা চা চামচ, লবণ- স্বাদ মতো, মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

সব মসলা একসঙ্গে আধভাঙা করে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। গাজর ও ক্যাপসিকাম কুচির সঙ্গে ভালো করে মেখে নিন মসলা। তেল গরম করে হয়ে গেলে গাজর-ক্যাপসিকামের মিশ্রণে ঢেলে মাখিয়ে নিন।

এবার চুলায় চাপিয়ে মিনিট দুয়েক রান্না করুন। তেল ভেসে উঠলে নামিয়ে ঠাণ্ডা করুন।

মুখবন্ধ বয়ামে ফ্রিজে রেখে দিন সবজির আচার।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com