বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরেই তৈরি করুন সুস্বাদু কড়ি পিঠা

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শীত মানেই রকমারি পিঠার আয়োজন। প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন কড়ি পিঠা। দেখতে সুন্দর এ পিঠা খেতেও বেশ সুস্বাদু।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন কড়ি পিঠা-

যা লাগবে

ডোর জন্য চালের গুঁড়া ১ কাপ। লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো। সিরার জন্য খেজুর গুড় ১ কাপ। পানি ১/৩ কাপ, এলাচ ৩টি। ভাজার জন্য তেল ২ কাপ।

যেভাবে করবেন

সিরা তৈরি পানি ফুটিয়ে গুড় দিয়ে দিন। এলাচ ফাটিয়ে দিন। নেড়েচেড়ে ঘন সিরা বানিয়ে ঢেকে রাখুন। পিঠা তৈরি চুলায় পানি বসান। লবণ দিয়ে দিন। টগবগ করে ফুটলে চালের গুঁড়া দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিন ৫ মিনিট।

ঢাকনা খুলে নেড়েচেড়ে চালের গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে নিন। নামিয়ে গরম গরম মথে ডো তৈরি করুন।

ছোট ছোট ভাগে ভাগ করে দুটি চিরুনির সাহায্যে চেপে ছবির মতো পিঠা তৈরি করে নিন। তেল গরম করে অল্প আঁচে পিঠাগুলো লালচে করে ভেজে উঠান।

গরম সিরায় দিয়ে নেড়েচেড়ে সিরা মাখিয়ে উঠিয়ে নিন। বড় পাত্রে ছড়িয়ে রাখুন। পিঠার গায়ের সিরা টেনে গেলে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com