মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

নুসরাতের ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সঞ্চালক ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুটো মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রেখেছেন। ইদানীং গানের প্রতি একটু বেশি-ই মনোনিবেশ করেছেন তিনি। কিছুদিন আগে ‘আমি চাই থাকতে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন। গানটি প্রকাশের পর বেশ প্রশংসা কুড়ায়।

এবার আরেকটি নতুন গানে কণ্ঠ দিলেন নুসরাত ফারিয়া। ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ শিরোনামের গানে রবিবার (২২ নভেম্বর) কণ্ঠ দেন তিনি। গানটির সুর-সংগীতায়োজনের পাশাপাশি নুসরাতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান।

নুসরাত ফারিয়া বলেন, ডিসেম্বরেই মুক্তি পাবে ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ গানটি। মূলত গানটি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরের জন্য তৈরি হয়েছে। আমার আগের দুটি গান থেকে এটি একেবারেই আলাদা মেজাজের। আশা করছি, শ্রোতাদের মনে ধরবে।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকি’-এর মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। ২০১৮ সালে নুসরাতের গাওয়া প্রথম গান ‘পটাকা’ মুক্তি পায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com