মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
কলার মতো এর খোসাও দুর্দান্ত উপকারী তা অনেকেই জানি না। বিশেষ করে রূপচর্চার নানা কাজে তো কলার খোসা অতুলনীয়! আরও অনেক কাজেই লাগাতে পারেন কলার খোসা-
দাঁতের যত্নে: অনেক সময় দাঁতে হলুদের ছোপ ধরে যায়। স্কেলিংয়ের খরচ থেকে আপনাকে বাঁচাতে পারে কলার খোসা। খোসার ভেতর দিকের সাদা অংশটা দাঁতে প্রতিদিন খানিকক্ষণ ঘষুন। এক সপ্তাহ পর ঝকঝকে দাঁত দেখতে পাবেন।
মশার কামড়: হাত-পায়ে মশার কামড়ের ফলে চুলকে চুলকে লাল হয়ে ফুলে উঠেছে? কামড়ানোর জায়গাটায় কলার খোসা ঘষুন, দেখতে দেখতে জ্বালা আর চুলকানি দুটোই কমে যাবে, ত্বকও শীতল হবে।
আঁচিল কমাতে: যাদের ঘন ঘন আঁচিল হয়, তারাও কলার খোসা থেকে উপকার পাবেন। আঁচিলের উপর কলার খোসার সাদা অংশটা ঘষুন। তারপর এক টুকরো খোসা আঁচিলের উপর চাপা দিয়ে গজ ব্যান্ডেজ দিয়ে মুড়ে দিন। কিছুদিন করলেই চিরতরে দূর হবে আঁচিল।
ব্রণে সমস্যায়: ব্রণ লাল হয়ে ফুলে আছে, সঙ্গে ব্যথাও রয়েছে? ব্রণের উপর কলার খোসা ঘষুন। এক সপ্তাহের মধ্যে ফল পাবেন।
বলিরেখার উপদ্রবে: কলা ত্বককে আর্দ্র আর পুষ্টিগুণে ভরপুর রাখে। ফলে নিয়মিত কলা যারা খান, তাদের বলিরেখা বা সূক্ষ্ম রেখার সমস্যা এমনিতেই কম হয়। বাড়তি উপকার পেতে একটা কলার খোসা শিলনোড়া বা মিক্সচারে বেটে নিন। তাতে একটা ডিমের কুসুম মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। এই পেস্টটা মুখে মেখে পাঁচ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। ত্বক নরম আর মসৃণ হয়ে যাবে।