মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

নায়িকা শিল্পী করোনায় আক্রান্ত

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শিল্পী সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। সালমান শাহ’র ‘প্রিয়জন’ খ্যাত এই অভিনেত্রী করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। শিল্পী জানান, শনিবার করোনা পরীক্ষায় আমি, আমার স্বামী আলমগীর ইকবাল ও দুই সন্তানের করোনা পজিটিভ এসেছে। আমরা কোথাও বের হই না। পুরো লকডাউন ঘরের ভিতরে।’

তিনি আরও জানান, বর্তমানে আমরা সবাই নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছি। ‘দেশে করোনা সংক্রমণ শুরু হবার পর থেকেই বাসায় আছি আমরা। শেষ একমাস থেকে আমার স্বামী অফিস করছেন। এরমধ্যে তার জ্বর আসে। এরপরে আমার ও আমার দুই বাচ্চারও জ্বর আসে। সন্দেহ হওয়ায় শনিবার (২৮ নভেম্বর) করোনা পরীক্ষা করাই। আমাদের চার জনের রিপোর্ট পজেটিভ এসেছে।’ সবার কাছ থেকে দোয়া চেয়ে শিল্পী আরও বললেন, ‘আমাদের হালকা জ্বর ও খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আপাতত আর কোনো সমস্যা হচ্ছে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com